গাংনীতে সড়ক দুর্ঘটনায় পেঁয়াজ চাষী নিহত

আপলোড তারিখঃ 2018-02-09 ইং
গাংনীতে সড়ক দুর্ঘটনায় পেঁয়াজ চাষী নিহত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে পিয়াজ বোঝাই স্যালোঞ্জিন চালিত অবৈধ যান আলগামন গাড়ী উল্টে ইসরাফিল হোসেন ওরফে বাবু (৩২) নামের এক পিয়াজ চাষী নিহত হয়েছেন। নিহত বাবু মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের নতুনপাড়া দাউদ হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে গাংনী-কাথুলী সড়কের সাহারবাটি বাজারের ২ গজ দূরে পিয়াজ বোঝাই আলগামন গাড়ী উল্টে নিহতের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী মোশারফ হোসেন জানান, আলগামনটি ঘটনাস্থলে পৌঁছানোর সাথে-সাথে ৭/৮ টি কুকুর দৌড়ে এসে গাড়ী চালককে আক্রমণ করতে যায়। এসময় আলগামন গাড়ীর চালক নিয়ন্ত্রণ হারালে, গাড়ীটি উল্টে পার্শ্ববতি খাদে পড়ে যায়। এ সময় ওই গাড়ীর নিচে পড়ে পিয়াজ চাষী বাবু ঘটনাস্থলেই নিহত হয়। তবে চালক আহত হয়নি। বাবুর নিকট আত্মীয়রা জানান,বাবু তার পিয়াজ নিয়ে বিক্রয়ের উদ্দেশে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা বাজারের কাচাঁ মোকামে যাচ্ছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)