শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

আপলোড তারিখঃ 2018-02-09 ইং
শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি ছবির ক্যাপশন:
মোমিনপুরে মুক্তিযোদ্ধা কার্যালয়ের ফলক উম্মোচন ও নিগার সিদ্দিক কলেজে নিজস্ব প্রতিবেদক: মোমিনপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কার্যালয়ের ফলক উন্মোচন ও আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজের শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি। গতকাল সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করেন। এরপর তিনি মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে মোমিনপুর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিয়ন কমান্ড কার্যালয়ের ফলক উন্মোচন করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড মোমিনপুর ইউনিয়ন এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাকার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কামান্ডার আশু বাঙ্গালী, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, মুক্তিযোদ্ধা গোলাম ছারোয়ার বাবলু, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান মিলন। বক্তব্য রাখেন মোমিনপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আশরাফুল হক আশু, সাবেক মেম্বার বাবলু হোসেনসহ ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোমিনপুর ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান নিপুল। এদিকে, আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজের শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য নজরুল ইসলাম সোনা, কলেজ গভর্নিং বডির সভাপতি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আশরাফ উদ্দিন আহম্মেদ চন্দন, অধ্যক্ষ আবু নাসির, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জহুরুল ইসলাম চৌধুরী বেলু, নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুন্নু, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, হাসানুজ্জামান হান্নান, রেফাউল ইসলাম, বিপুল জোয়ারদ্দার, সাবেক মেম্বার মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আবু তাহের, শাকের আলী, সালাউদ্দিন, আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মতিন মেম্বার, আনারুল মেম্বার, ইউনিয়ন যুবলীগের সম্পাদক শিলন, সাংগঠনিক সম্পাদক বকুল ছাত্রলীগ নেতা সাইদুরসহ স্থানীয় নেতাকর্মিবৃন্দ ও কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)