ভারতীয় চাল ও ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-02-09 ইং
ভারতীয় চাল ও ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
বিজিবির অভিযানে জয়নগর ও ঈশ্বরচন্দ্রপুর থেকে অবৈধভাবে প্রবেশ নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা থানার জয়নগর ও ঈশ্বরচন্দ্রপুরে পৃথক অভিযান চালিয়ে ৯৫ কেজি ভারতীয় চাল ও ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গত বুধবার এসব এলাকা থেকে চাল ও ফেনসিডিল উদ্ধার করা হয়। জানা যায়, গত বুধবার আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার জয়নগর গ্রামের রেল লাইনের উপর থেকে ৯৫ কেজি ভারতীয় চাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫ হাজার ৭’শ টাকা। অপরদিকে, একইদিন বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আশানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে ৬৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৫ হাজার ৬’শ টাকা। উদ্ধারকৃত ৯৫ কেজি চাল এবং ৬৪ বোতল ফেন্সিডিলের সর্বমোট মুল্য ৩১ হাজার ৩’শ টাকা। উদ্ধারকৃত চাল দর্শনা কাষ্টমসে এবং ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)