স্বীকৃতি সনদপত্র বিতরণ ও মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2018-02-09 ইং
স্বীকৃতি সনদপত্র বিতরণ ও মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জেলার ৪৭টি যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদ, স্বীকৃতি সনদপত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার সময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপ-পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সনদপত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এএইচএম পলাশ। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এই প্রথমবার যুব সংগঠনকে সরকারি নিবন্ধন প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে জেলার ৪৭টি যুব সংগঠনকে নিবন্ধন সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মককর্তা জাহাঙ্গীর আলম, দামুড়হুদা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং ব্রাকের এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)