এবার চুয়াডাঙ্গায় ইংরেজি ২য় পত্রের প্রশ্নফাঁস গুঞ্জন!

আপলোড তারিখঃ 2018-02-08 ইং
এবার চুয়াডাঙ্গায় ইংরেজি ২য় পত্রের প্রশ্নফাঁস গুঞ্জন! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চলমান এসএসসি পরীক্ষার ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় ‘প্রশ্নফাঁস’ গুঞ্জন উঠেছে। গতকাল বুধবার সকাল ৯টায় পরীক্ষা শুরুর ঘন্টা খানেক আগে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অভিভাবকদের তোপের মুখে পড়েন এক নারী অভিভাবক। তিনি মেয়েকে পরীক্ষা কেন্দ্রে দিতে এসেছিলেন। কিন্তু ওই নারী অভিভাবক কিছুক্ষণের জন্য অসাধুপন্থা অবলম্বল করছিলেন বলে অভিযোগ তোলেন উপস্থিত অভিভাবকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবকেরা বলেন, ‘পরীক্ষা শুরুর আধাঘন্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করার কথা থাকায় আমরা আমাদের সন্তানকে কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছিলাম। এমন সময় একজন অজ্ঞাত মহিলা তার মেয়েকে কেন্দ্রের বাইরে ডেকে এনে মোবাইল ফোনে কিছু দেখাচ্ছিলেন। এ অবস্থা দেখে আমাদের সন্দেহ হলে তাদের কাছে এগিয়ে গিয়ে হাতে থাকা মোবাইল ফোনে ইংরেজি ২য় পত্রের একটি প্রশ্নের ছবি দেখতে পায়। এ নিয়ে গোলযোগ সৃষ্টি হলে একজন পুলিশ সদস্য এসে ওই মহিলাকে চলে যেতে বলেন এবং পরীক্ষার্থী মেয়েটিকে কেন্দ্রের ভেতর ঢুকিয়ে দেন। পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা স্বাভাবিক হলেও ওই নারীকে আটক না করার কারণে নিয়ে প্রশ্ন থেকে যায় অভিভাবকদের মনে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)