আলমডাঙ্গায় পুলিশের অভিযানে দু’মাদকসেবী আটক

আপলোড তারিখঃ 2018-02-08 ইং
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে দু’মাদকসেবী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক সেবীকে আটক করেছে। গত মঙ্গলবার রাতে উপজেলা বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে উপজেলার হাকমিপুর গ্রামে শোরশেদ মন্ডলের ছেলে আজিজুল হক (৪০) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়াও খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামের শুকুর আলীর ছেলে মিন্টু (৪০) কে আটক করে পুলিশ। তার কাছ থেকেও ৫০ গ্রাম গাাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)