ঝিনাইদহের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2018-02-08 ইং
ঝিনাইদহের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলা এলাকায় বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। তিনি জানান, শহরের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে ভেজাল মেশানো পণ্য বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় খাবারে কৃত্রিম রং মেশানোর অপরাধে পুরাতন হাটখোলা এলাকার আফাঙ্গীর হোটেলে ৪ হাজার, আলপনা হোটেলে ২ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও বাজারজাতকরণের অপরাধে মিজানুর সার ও কীটনাশকের দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সদর থানার এস আই জীবন কুমার দাস, সেনেটারী ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাস ও ঝিনাইদহ ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)