নির্মাণ শ্রমিকদের উপর হামলা : ম্যানেজারসহ আহত-২

আপলোড তারিখঃ 2018-02-08 ইং
নির্মাণ শ্রমিকদের উপর হামলা : ম্যানেজারসহ আহত-২ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া-বহালগাছী সড়কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের ছয়ঘরিয়া-বহালগাছী সড়কের উন্নয়নমূলক কাজ করতে গিয়ে তুচ্ছ ঘটনায় উত্তেজনায় জড়িয়ে সংশ্লিষ্ট কাজের ম্যানেজার ও এক নির্মাণ শ্রমিক আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় আহতের সাথে থাকা শ্রমিকেরা। তারা জানায়, প্রতিদিনের ন্যায় বুধবার ছয়ঘরিয়া-বহালগাছী গ্রামের রাস্তার পিচকরণ কাজ করছিল তারা। এ সময় স্থানীয় একজন আলমসাধু নিয়ে এই পথে যাওয়ার সময় অসাবধানতা বশত নির্মাণ শ্রমিক রাশেদুলকে ধাক্কা দেয়। ধাক্কা দেয়ার ঘটনা নিয়ে নির্মাণ শ্রমিকদের বাকবিতন্ডা হয় ওই আলমসাধু চালক ও এক যাত্রীর। শ্রমিকদের সাথে গোলযোগ হতে দেখে ম্যানেজার জহিরুল ইসলাম (২৬) তাদের শান্ত করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে কিছুক্ষণ পর ওই আলমসাধু চালক এবং যাত্রীসহ স্থানীয় ১০-১২ জন সংশ্লিষ্ট কাজের ম্যানেজার জহিরুলের উপর হামলা চালায়। তাদের হাত থেকে জহিরুলকে ঠেকাতে গেলে আলমডাঙ্গা নাগদহ খেজুরতলার মহিদুল ইসলামের ছেলে নির্মাণশ্রমিক মানিক মিয়া (২৫) কে বাটাম পেটা করে গুরুতর জখম করে হামলাকারীরা। এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে অন্যান্য শ্রমিকেরা। শ্রমিকেরা আরো জানায়, তারা অন্য এলাকা থেকে এ এলাকায় কাজে আসায় কাউকে চিনতে পারেনি; তবে সবাই স্থানীয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)