আমি নির্বাচিত হলে এলাকায় আর মাদক থাকবে না

আপলোড তারিখঃ 2018-02-07 ইং
আমি নির্বাচিত হলে এলাকায় আর মাদক থাকবে না ছবির ক্যাপশন:
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গণসংযোগকালে মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের মনোয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে তিনি দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে এ গণসংযোগ করেন। গনসংযোগকালে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা প্রতিককে যে অগ্রাহ্য করে সে কিসের আ’লীগ করে। এরা ব্যবসায়ী এরা এমপি হয়ে কোটি কোটি টাকা লুটপাট করে। কার মদদে এলাকায় ইয়াবা ব্যবসা হয়, কারা করে তা আপনারা জাতীয় একটি পত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন। তাঁদের গডফাদার কে তা আপনারা জানেন। আমি কথা দিচ্ছি আমি মনোনয়ন পেয়ে আপনাদের ভোটে সাংসদ নির্বাচিত হলে এলাকায় আজকের মত আর মাদক থাকবে না। মাদক মুক্ত এলাকা গড়ে তুলতে যা যা করার আমি তাই করবো। দলের ত্যাগী নেতা কর্মীদের সঠিক মূল্যায়ন করা হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নতি করতে জননেত্রী শেখ হাসিনা তথা বাংলাদেশ আ’লীগ সরকারের বিকল্প নেই। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান, সীমান্ত ইউনিয়ন আ’লীগ নেতা জাকির বিশ্বাস, জীবননগর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কাজী চঞ্চল, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাফিক মাষ্টার, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ’লীগ নেতা আলাল মাষ্টার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক সাজেদুল বিশ্বাস মিঠু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)