ছবির ক্যাপশন:
আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে
জাহিদ বাবু/মিঠুন মাহমুদ: আবহাওয়া পরিবর্তনের কারণে হঠাৎ করে জীবননগরে ডায়রিয়া রোগের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। উপচেপড়া ভিড় ডায়রিয়া ওয়ার্ডে। রোগিদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। গত এক সপ্তাহে প্রায় শতাধিক ডায়রিয়া রোগি চিকিৎসা নিয়েছে। মঙ্গলবারও শুধুমাত্র জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়রিয়া ওয়ার্ডসহ হাসপতালের মেঝেতে প্রায় ১৫ জন রোগি চিকিৎসাধীন ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, ডায়রিয়া রোগী হাসপাতালে যে ভাবে বেড়ে চলেছে তাতে কলে কলেরা স্যালাইন সংকট হতে পারে তবে সংশ্লিষ্ট দপ্তরে কলেরা স্যালাইন চেয়ে চাহিদা পত্র প্রেরণ করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আবহাওয়া পরিবর্তন, বাসি খাবার খাওয়াসহ নানা কারণে শিশুসহ সব বয়সের মানুষ ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। গত কয়েক দিনে জীবননগরে ডায়রিয়া রোগের প্রাদূর্ভাব বেড়েছে অনেক। জীবননগর হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকছে রোগি। আর বহিবিভাগ থেকে ১৫ জন ডায়রিয়া রোগি চিকিৎসা নিচ্ছে। বর্তমানে জীবননগর হাসপাতালে কলেরা স্যালাইন সংকট দেখা দিতে শুরু করেছে দিয়েছে। গত এক সপ্তাহে প্রায় শতাধিক রোগি চিকিৎসা নিয়েছে। রোটা ভাইরাসের কারণে শিশুরা বেশি ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডে স্থান সংকুলন না হওয়ায় রোগিদের বারান্দায়, সিড়ি ও বাইরে থাকতে হচ্ছে শীতে কষ্ট করে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু জানান, ডায়রিয়া রোগির সংখ্যা কয়েকদিন বেড়েছে। হাসপাতালে কলেরা স্যালাইন প্রায় শেষের দিকে তবে যে পরিমানে স্যালাইন আছে আসা করি সংকট দেখা দিবে না । তিনি আরো বলেন শীতজনিত কারণ, অপরিস্কার থাকা, বাসি খাবারসহ নানা কারণে ডায়রিয়া রোগি আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষ।
