চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর মোবাইল ছিনতাই

আপলোড তারিখঃ 2018-02-07 ইং
চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর মোবাইল ছিনতাই ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ঝুমুর আক্তার নামের এক কলেজ ছাত্রীর স্মার্ট ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা সরকারী কলেজ রোডের আত্মবিশ্বাস অফিসের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা যায়, চুয়াডাঙ্গা সরকারী কলেজের ইতিহাস বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্রী ঝুমুর মঙ্গলবার দুপুরে পায়ে হেঁটে কলেজ থেকে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ার ছাত্রী মেসে ফিরছিলো। কলেজ রোডের আত্মবিশ্বাস অফিসের সামনে পৌছালে এক ব্যক্তি বাড়িতে মোবাইল ফোনে জরুরি কথা বলবে বলে তার কাছে মোবাইলটি চায়। ঝুমুর ওই ব্যক্তিকে মোবাইল ফোনটি দিলে সে রাস্তার পাশেই রাখা একটি মোটরসাইকেল উঠে দ্রুত পালিয়ে যায়

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)