আলমডাঙ্গায় শিশু অপহরণকারী সন্দেহে যুবক আটক

আপলোড তারিখঃ 2018-02-07 ইং
আলমডাঙ্গায় শিশু অপহরণকারী সন্দেহে যুবক আটক ছবির ক্যাপশন:
মানসিক ভারসাম্যহীন হওয়ায় অবশেষে মুচলেকায় মুক্তি আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার আল ইকরা ক্যাডেট একাডেমির নার্সারীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগে এলাকাবাসী শিক্ষক ও অভিভাবকরা এক যুবককে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে। পরে তদন্ত করলে সে মানসিক ভারসাম্যহীন প্রমানিত হওয়ায় মুচলেকা দিয়ে তাকে মুক্তি দেয়া হয়। জানা গেছে, আলমডাঙ্গার আল ইকরা ক্যাডেট একাডেমির শিক্ষক ও এলাকাবাসীর অভিযোগ এই প্রতিষ্টানের ৬ বছরের নার্সরিীতে পড়া এক ছাত্রীকে চকলেট ও গিফট কিনে দেবার প্রলোভন দেখিয়ে এক যুবক নিয়ে যাবার চেষ্টা করে। এ সময় শিক্ষক অভিভাবক ও এলাকার লোকজন তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ তার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারে সে ঈশ্বরদী হরিজন সম্প্রদায়ের কৃষ্ণ কুমারের ছেলে পরশে কুমার। ঈশ্বরদীর রশিদ ওয়েল মিলের ঝাড়–দারের চাকরী করে। এ ছাড়াও সে ঈশ্বরদীর একটি এসিসি ক্রীকেট ক্লাবের সদস্য হিসেবে খেলা করে। তার মস্তিস্ক বিকৃতির কারণে তাকে রাজশাহী ও পাবনায় চিকিৎসা করানো হয়েছে। থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান ঈশ্বরদী থানায় খোঁজ নিয়ে জানতে পারেন ইতিপূর্বে তার নামে এধরনের কোন অভিযোগ নেই। সন্ধ্যায় আল ইকরা ক্যাডেট একাডেমির শিক্ষক ও ওই শিক্ষার্থীর পিতার উপস্থিতিতে ওই যুবকের ভাই মুচলেকা দিলে পুলিশ তাকে মুক্তি দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)