চুয়াডাঙ্গায় ওয়ারেন্টভুক্ত আসামী শিপলু গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-02-06 ইং
চুয়াডাঙ্গায় ওয়ারেন্টভুক্ত আসামী শিপলু গ্রেফতার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ওয়ারেন্টভুক্ত আসামী আশিকুর রহমান শিপলুকে আটক করেছে সদর ফাঁড়ি পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার সময় পৌর শহরের ইমপ্যাক্ট ফাউন্ডেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীকে সদর থানা হেফাজতে প্রেরণ করে ফাঁড়ি পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, সদর ফাঁড়ির এএসআই ইমরান হোসেন গতকাল ইমপ্যাক্ট ফাউন্ডেশন এর সামনে থেকে দীর্ঘদিনের জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য ও কলেজ ছাত্রদলের আহবায়ক আশিকুর রহমান শিপলুকে (২৬) আটক করেন। সে সাদেক আলী মল্লিকপাড়ার বিশু মিয়ার ছেলে। পরে আটককৃত আসামীকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ। আশিকুর রহমান শিপলু চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য বলে জানা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)