১শ’ লিটার তাড়িসহ শঙ্করচন্দ্রের সাদ্দাম আটক

আপলোড তারিখঃ 2018-02-06 ইং
১শ’ লিটার তাড়িসহ শঙ্করচন্দ্রের সাদ্দাম আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাড়িসহ শঙ্করচন্দ্র গ্রামের সাদ্দামকে আটক করেছে। গতকাল সোমবার দুপুর ১২টার সময় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে ১শ লিটার খেজুরের রসের তাড়ি উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম ও এসআই আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স গতকাল চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামে ছোটন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ছোটনের ছেলে সাদ্দামকে (২৫) আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে খেজুরের রসের তৈরি ১শ লিটার তাড়ী উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)