ইয়াবা-ফেনসিডিলসহ ৬ মাদকসেবী ও ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-02-06 ইং
ইয়াবা-ফেনসিডিলসহ ৬ মাদকসেবী ও ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা ও আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চলিয়ে তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল সোমবার ভিন্ন ভিন্ন সময়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া, জীবননগর উপজেলার মেদিনিপুর গ্রাম ও গোয়েশপুর থেকে এদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ৯ বোতল ফেনসিডিল ও ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম, ইব্রাহিম হোসেন ও মুহিতের দিনভর অভিযানে আটককৃতরা হলেন, জীবননগর উপজেলার মেদিনিপুর গ্রামের সুলতান মাহমুদের ছেলে আনান্দ (৪০), গয়েশপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে আকছাদুল (৩২) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া গ্রামের মৃত দুখু মন্ডলের ছেলে ইসরাফিল হোসেন (৪২)। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দ পুলিশের এসআই আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গতকাল সকাল ৮টার পর জীবননগর উপজেলার মেদিনিপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার সুলতান মাহমুদের ছেলে আনান্দকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশের এস আই্ ইব্রাহিম আলীসহ সঙ্গীও ফোর্স গতকাল সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর পৌরসভার সামনে ভাই ভাই মার্কেটে জীবননগর সাইকেল মার্টস এর সামনে অভিযান পরিচলনা করেন। অভিযান কালে একই উপজেলার গোয়েশপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে আকছাদুলকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর শরীর তল্লাশি করে ৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও গোয়েন্দা পুলিশের এসআই মুহিত গতকাল সন্ধ্যার পর চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া গ্রামের লেবু মাস্টারের আমবাগানে অভিযান চালিয়ে একই এলাকার মৃত দুখু মন্ডলের ছেলে ইসরাফিল হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তার পরিবারের লোকজন। এতে ডিবি’র দু এএসআই শাখাওয়াত ও আশিক সামান্য আহত হন। পরে আহত দু এএসআই ঘটনাস্থল ত্যাগ করে দর্শনা বাসস্ট্যান্ডে শাপলা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন। পরে আটককৃত এ সকল আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গার থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ দু’মাদক সেবীকে আটক করেছে। গতকাল তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, মেহেরপুর জেলার গাংনি উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের আরেফিন হোসেনের ছেলে মাদকসেবী শকিব হোসেন তুহিন (২৫), একই গ্রামের রুহুল আমিনের ছেলে মাদকসেবী জুয়েল রানাকে আটক করে। এছাড়াও আলমডাঙ্গা কলেজপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল আহাদকে ৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এছাড়াও আলমডাঙ্গার কালিদাসপুর গ্রাম থেকে ওয়ারেন্ট ভুক্ত আসামী মোহন মিয়ার ছেলে ফারুক (৪০) কে আটক করে। আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)