সংবিধান অনুযায়ী ভোট হবে; নির্বাচন কমিশন ভোট পরিচালনা করবে

আপলোড তারিখঃ 2018-02-06 ইং
সংবিধান অনুযায়ী ভোট হবে; নির্বাচন কমিশন ভোট পরিচালনা করবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, ‘বর্তমান গণপ্রজাতন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। দেশের অর্থনীতি উন্নত হয়েছে; প্রবৃদ্ধির হার বেড়েছে। আজ দেশ যখন এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে একটা পক্ষ তখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত। যারা বঙ্গবন্ধুকে মেরেছিল; যারা জাতীয় চার নেতাকে মেরেছিল তারা কিন্তু এখনও ওৎ পেতে আছে। কী ভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করা যায়। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই; ওই জামাত শিবির বিএনপি কিন্তু থেমে নেই।’ নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণ প্রসঙ্গে হুইপ ছেলুন বলেন, ‘গত নির্বাচনের সময় জননেত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে টেলিফোন করেছিল। কিন্তু আলোচনায় বসার ব্যাপারে অনীহা প্রকাশ করেন জননেত্রী শেখ হাসিনা। পিতার হত্যাকারীদের সাথে কেউ বসতে রাজি না; তবে কেনো শেখ হাসিনা আলোচনায় বসবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলো আপনারা বললেন নির্বাচনে আসবো না। বিনিময়ে হরতাল ডাকলেন, প্রেট্রোল বোমা মেরে মানুষ মারলেন তারপরেও কী পেরেছেন নির্বাচন বন্ধ করতে। সংবিধান অনুযায়ী ভোট হবে; নির্বাচন কমিশন ভোট পরিচালনা করবে। ইচ্ছা হলে আসবেন; না হলে হারিয়ে যাবেন। মুসলিম লীগ হতে বেশি সময় লাগবে না। কারণ আপনার ওই দলের সব মুসলিম লীগেরই লোক। ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সভাপতি করিম হাসান ঝন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন। কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম-সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ আলি রেজা সজল, দপ্তর সম্পাদক এ্যাড আবু তালেব বিশ্বাস, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার টেংরা, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ আলি চন্দন, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগ’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলাউদ্দিন হেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, আ’লীগ নেতা আব্দুর রসিদ। ওয়ার্ড যুবলীগ এর সাবেক সভাপতি এনামুল হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ নেতা পৌরসভার সাবেক প্যানেল মেয়র লিটু বিশ্বাস, মজনুল হক পচা, ওয়ার্ড আ’লীগ সাধারন সম্পাদক জামাল উদ্দিন, জেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি আফজালুল হক বিশ্বাস, সাধারন সম্পাদক রিপন মন্ডল, জেলা আওয়ামী যুবলীগ’র সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগ’র সাবেক সভাপতি যুবললীগ নেতা আব্দুল কাদের, সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, সাবেক সহ-সভাপতি রুবাইত-বিন-আজাদ সুস্থির, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাবুল হোসেন, ওয়ার্ড যুবলীগ’র সভাপতি তরিকুল ইসলাম, সবুজ, ছাত্রলীগ নেতা খালিদ মাহমুদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)