ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌরসভার বুজরুকগড়গড়ি বনানীপাড়ায় কোটি টাকা ব্যয়ে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চুয়াডাঙ্গা পৌর এলাকার ০২নং ওয়ার্ডের বাইপাস রোড বুজরুকগড়গড়ী বনানীপাড়া ঈদগা মোড় হতে পৌর শেষ সীমানা বাংলাদাড়ী গাইদঘাট রেললাইন পর্যন্ত প্রায় ১.৬৭ কিঃমিঃ মাটির রাস্তা পিচকরণকাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় বুজরুক গড়গড়ি বনানীপাড়া ঈদগাহ গেটের সামনে থেকে এ কাজের উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, এডিবি ও ওএফআইডি সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩) প্রকল্পের অর্থায়নে ১ বছর মেয়াদী রাস্তা পিচকরণ কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৭ লাখ টাকা। ১২ ফিট প্রশস্ত হবে রাস্তাটি; দৈর্ঘ্য ১ হাজার ৬৫০ মিটার। মানসম্মত ও দ্রুততম সময়ে কাজ শেষ করার নিশ্চয়তা দিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান এমটিডিসি-এমআরসি’র ঠিকাদার শরীফ হোসেন দুদু। পৌর মেয়র জিপু চৌধুরী বলেন, ‘পৌরসভার দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত জনগণের কাছে গিয়ে তাদের কথা শুনেছি। তাদের দাবিগুলো একত্রিত করে একের পর এক উন্নয়নমূলক কাজ করে চলেছি। ২ বছরে ৬২ কোটি টাকার টেন্ডারের কাজ শেষ করেছি; এখনও ২৫ কোটি টাকার কাজ চলছে। যা শেষ হলে আরো ৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যাবে।’ এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, পৌর কর্মকর্তা আলী হোসেন, ইউজিআইআইপি-৩ প্রকল্পের ফাইন্যান্স এসোসিয়েট নাজমুল হোসেন, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার সাধন চন্দ্র ধর, পৌর কাউন্সিলর মুন্সি রেজাউল করিম খোকন, জাহাঙ্গীর আলম, মহিলা কাউন্সিলর শাহিনা আকতার রুবী, সাবেক পৌর কাউন্সিলর আলী আহম্মদ, গ্রাম্য মাতব্বর আজিম উদ্দীন জোয়ার্দ্দার, আব্দুল আজিজ, সুরত আলী, আশকার আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ আহম্মেদ, যুগ্ম সম্পাদক জাকির হুসাইন জ্যাকী, প্রকল্পের স্থানীয় কর্মকর্তা মোঃ নাজমুল হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি ও এলাকাবাসী।
