আলমডাঙ্গা পূবালী ব্যাংকের গ্রাহক সমাবেশ

আপলোড তারিখঃ 2018-02-06 ইং
আলমডাঙ্গা পূবালী ব্যাংকের গ্রাহক সমাবেশ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: পূবালী ব্যাংক আলমডাঙ্গা শাখায় গতকাল গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক প্রতিষ্ঠার ৫৯ বছর পূর্তি উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা শহরের আলিফউদ্দীন সড়কের রিয়াদ কমপ্লেক্সে অবস্থিত ব্যাংক ভবনে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে সভাপতিত্ব করেন ব্যাংকের আলমডাঙ্গা শাখা ব্যবস্থাপক মুনছুর আলী। ব্যাংক কর্মকর্তা মহিউদ্দীন মোল্লার সঞ্চালনায় অনুুিষ্ঠত সমাবেশে বক্তব্য রাখেন কর্মকর্তা হাসিবুল ইসলাম, জসিমউদ্দীন, নাজমুল হোসাইন। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মীর মুসা ওলী ওল্লাহ, রোকনুজ্জামান। গ্রাহক সমাবেশে সভাপতি ব্যবস্থাপক মুনছুর আলী তার বক্তব্যে পূবালী ব্যাংকের বিভিন্ন সেবার বিবরণ দিয়ে বলেন- পূবালী ব্যাংক বর্তমানে বাংলাদেশে বেসরকারী ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। গ্রাহক সেবাই পুবালী ব্যাংক গ্রাহক সেবার সর্বোচ্চ মান রক্ষায় বদ্ধপরিকর। তিনি ব্যাংকের বিভিন্ন সঞ্চয়ী হিসাবের ইতিবাচক দিক তুলে ধরেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)