শুধু সেবা সপ্তাহ নয়; সারা বছরই যথাযথ সেবা প্রদানের আহ্বান

আপলোড তারিখঃ 2018-02-05 ইং
শুধু সেবা সপ্তাহ নয়; সারা বছরই যথাযথ সেবা প্রদানের আহ্বান ছবির ক্যাপশন:
মেহেরপুর ও ঝিনাইদহে পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধন : চুয়াডাঙ্গায় উদ্বোধনকালে জেলা প্রশাসক নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় একযোগে গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ এর শুভ উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘জনসেবায় দৃষ্টান্ত রেখে চলেছে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস। আশাকরি তাদের এ ধারা অব্যহত থাকবে। পাসপোর্ট সেবা সপ্তাহ বলে নয়; সারা বছর যথাযথ সেবা পাবে গ্রাহকেরা।’ ‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গিকার’ স্লোগানে আজ রবিবার ০৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সেবা সপ্তাহের কার্যক্রম চলবে আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এসএমএ সানী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ ফারহানা সুলতানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল মালেক প্রমূখ। `` মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে পায়রা উড়িয়ে ও ফিতা কেটে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে মেহেরপুর আঞ্চলিক পার্সপোট অফিস প্রাঙ্গনে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা সপ্তাহ’র উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, ২০১০ সারের আগে এমন একটি সময় ছিল ছবি পরিবর্তন করে অর্থাৎ গলাকালা পাসপোর্ট নিয়ে মানুষ বিদেশে যেত। এতে করে বাংলাদেশের সুনাম নস্ট হত। এমআরপি পাসপোর্ট হওয়ার পর থেকে এই সমস্যাটি আর নাই এবং এদেশের মানুষ বিদেশে গিয়ে অনেক বৈদেশিক অর্থ আয় করে দেশে পাঠাচ্ছে। তিনি আরও বলেন , পাসপোর্ট সেবা নিতে এসে সেবাগ্রহীরা যাতে অসুবিধার সম্মুখিন না সেদিকে খেয়াল রাখার জন্য আহবান জানান। মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক বশির আহামেদ বলেন, শুধু এ সেবা সপ্তাহে না সারা বছর ধরেই পাসপোর্ট পেতে সাধারণ মানুষকে সব ধরণের সেবা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোক্তার হোসেন দেওয়ান, জেলা সঞ্চয় অফিসার নজরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আজিজ আল মামুন, মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক উর আলম, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিনসহ জেলার গন মাধ্যমের কর্মীরা। `` ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে পাসপোর্ট সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। `পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার` এই ম্লোগানকে সামনে করে ঝিনাইদহ জেলা প্রশাসন ও আঞ্চলিক পাসপোর্ট অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষ্যে রোববার জেলা প্রশাসন ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের আয়োজনে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদ জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা নাগরিকদের পাসপোর্ট দিচ্ছি। অসুস্থ রোগীদের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। বিনামুল্যে আবেদন ফরম পুরনের জন্য কলেজের দুইজন ছাত্রকে নিয়োজিত রাখা হয়েছে। কারো কোন অভিযোগ ও পরামর্শ থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন আমি যোগদানের পর অফিসের কাজে গতি বেড়েছে। দালাল ও অবাঞ্চিত লোকজনদের আনাগোনা নিষিদ্ধ করা হয়েছে। নাগরিকরা যাতে কোন প্রকার হয়রানী না হয় সে জন্য সিসি ক্যামেরার মাধ্যমে বিশেষ নজর রাখা হচ্ছেএতে অফিসের শৃংখলা বজায় থাকছে। তিনি বলেন চার কোটি টাকা ব্যায়ে শহরের ডিসি কোর্টের সামনে নিজস্ব পাসপোর্ট ভবন নির্মান করা হচ্ছে। ভবনের কাজ শেষ হলে কাজের গতি আরো বৃদ্ধি পাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)