ডিএনসিসি নির্বাচন নিয়ে আপিলের শুনানি ৮ ফেব্রুয়ারি

আপলোড তারিখঃ 2018-02-05 ইং
ডিএনসিসি নির্বাচন নিয়ে আপিলের শুনানি ৮ ফেব্রুয়ারি ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ও ১৮টি নতুন ওয়ার্ডের নির্বাচনের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) আবেদনের বিষয় নিয়ে শুনানির জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্ব^ার কোর্ট বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল রবিবার বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে পাঠিয়ে এ দিন ধার্য করে আদেশ দেয়। ইসির পক্ষে আইনজীবী তৌহিদুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, চেম্ব^ার কোর্ট বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন। ৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির জন্য আসবে। গত ১ ফেব্রুয়ারি আপিল বিভাগের এ আবেদন করে ইসি। গত ৯ জানুয়ারি ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন ও নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, ১৮ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময় এবং ২৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ ছিল। এ তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে ১৬ জানুয়ারি ভাটারা থানার আতাউর রহমান এবং বাড্ডা থানা এলাকার জাহাঙ্গীর আলম হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত ১৭ জানুয়ারি আদালত ওই তফসিলের ওপর সকল কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করে। একইসঙ্গে ওই নির্বাচনের জন্য তফসিল কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেন। বাসস

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)