হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান যশোর বিমানবন্দর থেকে গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-02-05 ইং
হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান যশোর বিমানবন্দর থেকে গ্রেফতার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড এমএ মজিদকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে। রাত সোয়া ৮টার দিকে যশোর বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। যশোর কতোয়ালী থানার ওসি একেএম আজমুল হুদা খবরের সত্যতা স্বীকার করে বলেছেন, ঝিনাইদহ সদর থানায় এমএ মজিদের নামে নাশকতার মামলা আছে। সেই মামলার ওয়ারেন্ট আছে তাই তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য রোবাবার রাতে হরিণাকুন্ডু উপজেলা উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. এমএ মজিদ আভ্যন্তরীন ফ্লাইটে যশোর বিমানবন্দর থেকে ঢাকা যাচ্ছিলেন। এ সময় যশোর থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)