শিশুদের লেখাপড়ার মধ্যেই রেখে খেলাধুলার সুযোগ দিন

আপলোড তারিখঃ 2018-02-05 ইং
শিশুদের লেখাপড়ার মধ্যেই রেখে খেলাধুলার সুযোগ দিন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী নিজস্ব প্রতিবেদক: শিশুদের লেখাপড়ার জন্য ঘরে বন্দি না রেখে খেলাধুলার সুযোগ দিতে অভিভাবকদের প্রতি আহবান জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। গতকাল রবিবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, সকল শিশুর শারীরিক ও মানসিক পরিবর্তনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ থাকতে হবে। তা না হলে শিশুরা শারীরিক ভারসম্যহীনতায় ভূগবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার(সদর ক্লাস্টার) নাসির উদ্দিন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র একরামূল হক মুক্তা, ডাঃ ফকির মোহাম্মদ, সাবেক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন ও এসএমসি’র সদস্যগণ। স্বাগত বক্তব্যদেন প্রধান শিক্ষক সাবিনা কুল। এর আগে সকালে `শিখবে শিশু হেসে খেলে,শাস্তিমুক্ত পরিবেশ পেলে` এ স্লোগানকে সামনে রেখে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন উদ্বোধক চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয়ের শিক্ষকগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক মারুফা আক্তার ও শারমিন সুলতানা। `` আমঝুপি/বারাদি প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও পিরোজপুর ইউনিয়নে আন্তঃপ্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টার দিকে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আমঝুপি ক্লাস্টারের চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শফিকুর রহমান, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা শিক্ষা পরিষদের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, সেক্রেটারি জাহিদুল ইসলাম। এদিকে, পিরোজপুরের যাদুখালী স্কুল এন্ড কলেজ মাঠে শহীদ মোক্তার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছ-নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার শামীম সুলতান। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ। ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক হাবিবুল্লাহ ও হাসান খসরু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)