বিনামূল্যে রিংস্লাব ও টেউটিন বিতরণ করলেন মেয়র জিপু

আপলোড তারিখঃ 2018-02-05 ইং
বিনামূল্যে রিংস্লাব ও টেউটিন বিতরণ করলেন মেয়র জিপু ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর এলাকার ১৮৫ জন অসহায় নারীদের মাঝে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার এ্যাকশান প্লান (গ্যাপ-প্রাপ) বাস্তবায়নে ১৮৫ জন দরিদ্র নারীদের মাঝে স্বাস্থ্য সম্মত প্যানসহ রিংস্লাব ও টেউটিন বিনামূল্যে বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে পৌরসভা কার্যালয় চত্বরে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্যানেল মেয়র একরামুল হক মুক্তা ও মুন্সি রেজাউল হক খোকন, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, গোলাম মোস্তফা শেখ মাস্তার, জাহাঙ্গীর আলম, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা কেএম আব্দুস সবুর, আলী হোসেন ও জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু উপস্থিত ছিলেন। এ্যাকশান প্লান গ্যাপের সচিব আলী হোসেন জানান, এই প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা পৌর এলাকার হতদরিদ্র ৭০জন অসহায় নারীকে ৫টি রিং স্লাবসহ প্যান টয়লেট নির্মাণের জন্য বিনামূল্যে বিতরণ করা হয়। একইভাবে ১৫জন নারীর মাঝে ১২টি করে টেউটিন বিনামূল্যে বিতরণ করা হয়। অপরদিকে, প্রাপ প্রকল্পের আওতায় ১০০টি পরিবারকে টয়লেট নির্মাণের জন্য রিংস্লাবসহ প্যান বিনামূল্যে বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)