কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2018-02-05 ইং
কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলা যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে দামুড়হুদা উপজেলা যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকাল ৪টার দিকে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুর সভাপতিত্ব সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শফিউল কবির ইউসুফ, হাশেম রেজা হাসমত আলী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিপন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)