ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আমি ক্ষমতার লোভে আপনাদের কাছে আসিনি, আমার লক্ষ্য আদর্শিক রাজনীতির মাধ্যেমে জনসেবা করা, আর সে লক্ষে অবিচল থেকে সারাটা জীবন চুয়াডাঙ্গা-২ আসনের মানুষের আপনজন হিসাবে পাশে থেকে বঙ্গবন্ধুর আদর্শ বিলিয়ে যেতে চায়। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দামুড়হুদা উপজেলার কুড়–লগাছী নিজ বাসভবন সংলগ্ন দলীয় অফিসে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান থেকে আগত নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক একাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা উপস্থিত সকলের উদ্দেশ্যে এ বক্তব্য দেন। এরপর এদিন বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার কুড়লগাছীর দলীয় অফিস থেকে যাত্রা শুরু করে উপজেলার কেশবপুর, বিষ্ণুপুর, জুড়ানপুর, লক্ষীপুর, দলকা, গোপালপুর, ছুটিপুর, মজলিশপুর, হোগলডাঙ্গা,কলাবাড়ি, রামনগর, ইব্রাহীমপুর, চিৎলা মোড়, গোবিন্দহুদা, মোক্তারপুর, কোমরপুর ও কার্পাসডাঙ্গায় পথসভা ও গনসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা রেজাউল হক মন্ডল, আ.মজিদ মোল্লা, সাইদুর রহমান, সাংবাদিক জিল্লুর রহমান মধু, মনিরুল ইসলাম, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, শাহবুদ্দীন আহমেদ, জাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাসেদুল হক রাসেল, লিটন, রিপন, রঞ্জু প্রমুখ।
