ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার মামলায় জামায়াত-বিএনপির দুই কর্মিকে আটক করেছে। জানা গেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদের নেতৃত্বে পুলিশে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নাশকতার মামলার আসামী বারাদী চরপাড়ার লস্কর আলীর ছেলে জামায়াত কর্মি আজগর আলীকে (৫৫) ও জোড়গাছা গ্রামের মৃত আনছার আলীর ছেলে বিএনপি কর্মি শাহাজামালকে (৪৫) গ্রেফতার করে। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
