জীবননগরে পুলিশের অভিযানে আটক ১১ : ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-02-04 ইং
জীবননগরে পুলিশের অভিযানে আটক ১১ : ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মামলায় ১১ জন আসামী আটক হয়েছে। গতকাল শনিবার জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই ওয়ালিয়ার রহমান, এসআই কাজী শামসুল আলম, এসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, জীবননগর পৌরসভার ৪নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে ইয়াবা স¤্রাট সালাউদ্দিন শাওন (২৮), জাকির হোসেনের ছেলে সাব্বিরকে (২৪) ৪০পিস ইয়াবা সহ আটক করেন। একই দিনে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মিনাজুলের ছেলে রবিউল ইসলাম (৩২) নতুন পাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে কদর আলী (৩৮) গোয়ালপাড়া গ্রামের সোমা মিয়ার ছেলে নুরুলকে (৩২) ৩৬ বোতল ফেনসিডিলসহ আটক করে এছাড়াও নিয়মিত মামলায় সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের জুম্মাত আলীর ছেলে বাপ্পি (২৩) জীবননগর পৌর শহরের ৪নং ওর্য়াডের মৃত শেখ মমিনুল ইসলামের ছেলে শেখ নাজমুলকে (২৩) আটক করে এবং নেশাগ্রস্ত অবস্থায় সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে লাল্টু (২০) নতুনপাড়া গ্রামের শেরজানের ছেলে জানাবুল (৩০) হিম্মত আলীর ছেলে রিপন (৩০) কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মিনাজুল ইসলামকে (৩২) আটক করে পুলিশ। জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বর্তমান সরকার বাংলাদেশ একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তোলার জন্য আপ্রান চেষ্ঠা করছে। সেই লক্ষে জীবননগর উপজেলাকে যতদিন পর্যন্ত মাদকমুক্ত না হবে ততদিন পর্যন্ত জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)