ছবির ক্যাপশন:
ঢাকায় ফারিয়ার কেন্দ্রীয় পুর্ণাঙ্গ কমিটি গঠন : চুয়াডাঙ্গার হাফিজ উদ্দীন
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) ২০১৮-১৯ সেশনের পূণার্ঙ্গ কমিটি গঠিত হয়েছে। শফিক রহমানকে সভাপতি চুয়াডাঙ্গার হাফিজ উদ্দীন হাবলুকে সহ-সভাপতি এবং মাসুদুল আলমকে সাধাধরণ সম্পাদক করে ২২৬ সদস্য বিশিষ্ঠ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবের পাশে অবস্থিত এ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এছাড়াও সিনিয়র সহ সভাপতি পদে ঢাকার আশিক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়পুরহাটের জুয়েল তোফা. আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক পদে নারায়নগঞ্জের আজহারুল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক পদে লক্ষীপুরের পবিত্র মজুমদার, সহ-অভিযোগ বিষয়ক সম্পাদক পদে চুয়াডাঙ্গার শরিফুল ইসলাম, কার্যকরী সদস্য পদে মেহেরপুরের ভবানী শংকর এবং কামরুজ্জামানসহ ২২৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। চুয়াডাঙ্গার হাফিজ উদ্দীন হাবলু কেন্দ্রীয় ফারিয়া’র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ফারিয়া চুয়াডাঙ্গা জেলা কমিটির নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত চিকিৎসকবৃন্দ।
