ইজিবাইকসহ ছাগলচোর পাকড়াও

আপলোড তারিখঃ 2018-02-04 ইং
ইজিবাইকসহ ছাগলচোর পাকড়াও ছবির ক্যাপশন:
কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছিতে ছাগল চুরির চেষ্টাকালে ইজিবাইকসহ এক চোরকে আটক করেছে গ্রামবাসী। এসময় তার সাথে থাকা এ চক্রের আরও দু’জন পালিয়ে যায়। আটককৃত ছাগলচোরের নাম ওয়াশিকুর রহমান আলো (২২)। সে দামুড়হুদা দশমী পাড়ার নুহুর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে কুড়ুলগাছি পশ্চিমপাড়ার রসুলের একটি বড় খাসি ছাগল চুরির চেষ্টাকালে দামুড়হুদা দশমী পাড়ার ওয়াশিকুর রহমান আলো (২২) ইজিবাইকসহ জনতার কাছে হাতেনাতে আটক হয়। এসময় সাথে থাকা সহযোগী দামুড়হুদা ইউনিয়ন পাড়ার জামসেদের ছেলে জাকির হোসেন (৩২) ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের নাজমুল পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে আটককৃত ওয়াশিকুর রহমান আলোকে গনপিটুনি দিয়ে কুড়ুলগাছি ইউনিয়ন পরিসদের একটি কক্ষে আটকে রাখে। গোপনসূত্রে জানা গেছে এই চক্রটি অনেকদিন যাবত এলাকার অনেকেই সর্বশান্ত করে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই রির্পোট লেখা অবধি ওয়াশিকুর রহমান আলো কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ্ মো. এনামুল করিম ইনুর জিম্মায় ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)