আলুর ক্ষেত পরিদর্শন শেষে ভুয়ষী প্রশংসা অতিথিদের

আপলোড তারিখঃ 2018-02-04 ইং
আলুর ক্ষেত পরিদর্শন শেষে ভুয়ষী প্রশংসা অতিথিদের ছবির ক্যাপশন:
যশোরে কনিকা সীড কোম্পানীর কৃষক সমাবেশ নিজস্ব প্রতিবেদক: কনিকা সীড কোম্পানী (প্রাঃ) লিমিটেডের `বীজআলু বিপণন সম্প্রসারণ শীর্ষক` কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার সময় যশোর জেলার খাজুরা বাজারে মেসার্স লাবলু’র আয়োজনে মথুরাপুর হিনো বিক্সস সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কনিকা’র বীজআলু দ্বারা উৎপাদিত আলুর প্লট পরিদর্শন ও কৃষক সমাবেশ বন্দবীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছবদুল হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নুর আলম লিটন। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির পরিচালক অপারেশন আব্দুল্লাহ-আল-মামুন, প্রোডাকশন ইনচার্জ কৃষিবিদ নাজিম উদ্দীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহমান, মেসার্স লাবলু এন্টারপ্রাইজের সত্বাধিকারী ওসমান গণি, যশোর এলজিইডির হিসাবরক্ষক শামসুল হক, ঠিকাদার মনিরুজ্জামান তপন। এরপর স্বাগত বক্তব্য রাখেন, কনিকা সীড কোম্পানী (প্রাঃ) লিমিটেড-এর মার্কেটিং অফিসার ডিপ্লোমা কৃষিবিদ মুহা: আরাফাত হুসাইনের স্বাগত বক্তব্যের পর অতিথিবৃন্দের মধ্যে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন কনিকা সীড কোম্পানী (প্রা:) লিমিটেডের পরিচালক (অপারেশন), প্রোডাকশন ইনচার্জ কৃষিবিদ মো: নাজিম উদ্দীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহমান প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শিমুল, আরাফাত হ্সুাইন প্রমুখ। পরে প্রধান অতিথিসহ অতিথিদের বক্তব্য শেষে অংশগ্রহনকারী কৃষকসহ অতিথিবৃন্দ কোম্পানী’র বীজআলু দ্বারা উৎপাদিত মথুরাপুর গ্রামের আলু চাষী আশরাফুলের আলুর ক্ষেত পরিদর্শন করে ভুয়ষী প্রশংসা করেন। সার্বিক পরিচালনা করেন কনিকা সীড কোম্পানী (প্রা:) লিমিটেডের ম্যানেজার মো. মমিনুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)