ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর পৌরসভার ৮নং ওয়ার্ডের কবরস্থানের রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জীবননগর পৌরসভার ৮নং ওয়ার্ডের কবরস্থানের গাইড ওয়ালসহ রাস্তা পিচকরণ কাজের উদ্বোধন করেন জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ বাবু, পৌর কাউন্সিলর হযরত আলী, আবুল কাশেমসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
