আসাদুল হক বিশ্বাসের গণসংযোগ ও পথসভা

আপলোড তারিখঃ 2018-02-04 ইং
আসাদুল হক বিশ্বাসের গণসংযোগ ও পথসভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস গাংনী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং ফুলবগাদি ও দোসড়মোড় বাজারে পথসভা করেছেন। গতকাল দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এসব পথসভায় তিনি বলেন- আওয়ামী লীগ কখনই অন্যায় ও সন্ত্রাসকে প্রশয় দেয়নি, আর ভবিষ্যতেও দিবে না। আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে ততবারই সন্ত্রাস ও দূনীতিকে নিমূল করার চেষ্টা করেছে। বিএনপি-জামায়াত যতবারই ক্ষমতায় এসেছে তারা দূর্নীতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আগামীতে বিএনপি যদি ক্ষমতা পায় তাহলে দেশের সব সম্পত্তি বিদেশের কাছে বিক্রি করে দেবে। তায় এদের থেকে জনগণকে সাবধান থাকতে হবে। দেশের যে উন্নয়নের ধারাবাহিকতা শুরু হয়েছে তা ধরে রাখতে হলে আগামী সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ে তুলতে দেশরতœ শেখ প্রধানমন্ত্রী হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈনউদ্দিন মঈন, গাংনি ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মজিবুল মেম্বার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক লিটন খাঁ, গাংনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দিদারুল মেম্বার, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুম আলী মেম্বার, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক জিনারুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, সদস্য মুকুল আলী, খোকন, রিজিক, ডালিম, রওশন, তাহের, এমএ গালিব প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)