আলমডাঙ্গায় আদালতের আদেশ অমান্য করে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা হাইরোডে নির্মাণাধীন একটি বাড়ির কাজ বন্ধের জন্য আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। জমি মালিকের স্ত্রীর দায়েরকৃত মামলায় আদালত এ আদেশ দেন। তবে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক তারা কাজ করছেন বলে অভিযোগ তুলেছেন মামলার বাদি। জানা গেছে, আলমডাঙ্গার হাই রোডের স্বর্গীয় রাম কুমার ভৌতিকার বাড়ির পূর্ব পাশে আতিয়ার রহমান জমি কিনে বাড়ি নির্মাণ শুরু করেছেন। তার জায়গার মধ্যে ও বাড়ির পাশে গর্ত খুড়ে কাজ করায়, তার প্রাচীর ঢসে যাওয়ার উপক্রম হয়েছে উল্লেখ করে মৃত রাম কুমার ভৌতিকার স্ত্রী স্বরস্বতী দেবী ভৌতিকা চুয়াডাঙ্গা আদালতে কাজ স্থগিতের জন্য মামলা করেন। আদালত গত ৩০ জানুয়ারী কাজ বন্ধের জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এদিকে সরস্বতী দেবী ভৌতিকা জানান, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তারা জোর পূর্বক কাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি তিনি প্রশাসনের আশু দৃষ্টি কামনা করেছেন।
