৩২ ধারা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই

আপলোড তারিখঃ 2018-02-03 ইং
৩২ ধারা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই ছবির ক্যাপশন:
আ.লীগের সাংগঠনিক কর্মসুচির অংশ হিসাবে মেহেরপুরে হানিফ মেহেরপুর প্রতিনিধি: ৩২ ধারা নিয়ে সাংবাদিকদের আতংকিত হবার কিছু নেই। শুধুমাত্র হলুদ সাংবাদিকরা ভয় পাবে ধারাটি নিয়ে। হলুদ সাংবাদিক নয় যারা তাদের কোন অসুবিধা হবে না। যারা অপরাধী ও অপরাধ করে তারাই আতঙ্কিত হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। গতকাল শুক্রবার আওয়ামী লীগের দেশব্যাপি সাংগঠনিক কর্মসুচির অংশ হিসাবে মেহেরপুরের শহীদ সামসুজ্জোহা পার্কে বর্ধিত দলীয় জনসভায় যাওয়ার পুর্বে জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিকাল ৪টায় শহীদ সামসুজ্জোহা পার্কের নির্ধারিত জনসভায় মাহবুবুল আলম হানিফ জনসভায় প্রধান বক্তা হিসাবে নেতা কর্মিদের উদ্যেশে বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার বিচার আদালত করবে। এতে কারো কথা বলার কিছু নেই। অপরাধ করে দ্বায়ভার অন্যের উপর চাপানো যায় না। বিএনপির আচরণ ও উচ্ছৃংখলতায় জাতি হতাশ। বিএনপি আবারো প্রমাণ করছে তারা ধ্বংসাত্মক কর্মকা- থেকে ফিরে আসতে পারছে না। বিএনপিকে ২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে দেশের ক্ষমতায় বসার জন্য। আগামী নির্বাচনের বিএনপি ক্ষমতায় যেতে পারবেনা। তাদের আরো অপেক্ষা করতে হবে। গত নির্বাচনের মত যদি বিএনপি আগামী নির্বাচনে সহিংশতা করে তবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)