ছবির ক্যাপশন:
আর্থিক অনুদান ও শীতবস্ত্র দিলেন টিপু তরফদার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামে বৈদ্যুতিক তার ছিড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষক কলিমুদ্দিন কাটুর পরিবারকে আর্থিক অনুদান ও শীতবস্ত্র দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, চুয়াডাঙ্গা-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান তরফদার টিপু। তিনি বলেন, ‘অগ্নিকান্ডে যে ক্ষতি হয়েছে তা আর পূরণ করা সম্ভব না। এখন সকলের সহযোগিতা নিয়ে নতুন করে সবকিছু গড়ে তুলতে হবে; আমি আপনাদের পাশে আছি।’
গতকাল শুক্রবার সকালে তার নিজ বাড়িতে হাজির হয়ে নগদ অর্থ ও শীতবস্ত্র তুলে দেন পরিবারের সদস্যদের হাতে। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম খোকন, নাসির উদ্দিন খেদু, সাবেক ইউপি সদস্য সুলতান আলী, বিএনপি নেতা রমজান আলী, শমসের মালিতা, আব্দুর রশিদ কালু, মাসুদ মাস্টার, মামুন রেজা, মমতাজ, লিটন, আক্তার, আজিজ মাস্টার, আনোয়ার কাজী, লিয়াকত আলী পটু, যুবদল নেতা সোহেল তরফদার, সাত্তার, আব্দুল মান্নান, আলমগীর, সামাদ, পিন্টু মিয়া, তুহিন প্রমূখ।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি মঙ্গলবার বৈদ্যুতিক তার ছিড়ে বসত ঘরের উপরে পড়ে অগ্নিকান্ডে কৃষক কলিমুদ্দিন কাটুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
