উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন

আপলোড তারিখঃ 2018-02-03 ইং
উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন ছবির ক্যাপশন:
দামুড়হুদার হেমায়েতপুরে পথসভায় চুয়াডাঙ্গা-২ এমপি প্রার্থী হাশেম রেজা নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বর্তমান অগ্রযাত্রা ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারো সৌভাগ্যের প্রতীক নৌকায় ভোট দিবেন। শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকেন তাহলে আমরা কেউ ভাল থাকবোনা, দেশের মানুষ ভাল থাকবেনা। তাই কোন গ্রুপিং নয় আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করি। গতকাল শুক্রবার বিকাল ৪টার সময় দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর ক্লাব মাঠে অনুষ্ঠিত দলীয় পথসভায় চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হাশেম রেজা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে যেয়ে এসব কথা বলেন। সাংবাদিক আজাদ হোসেনের সঞ্চালনায় ও আওয়ামী লীগ নেতা মনসুর মহলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভার কার্যক্রম শুরু হয় মো.হারেজ আলীর কন্ঠে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবার রহমান ও শেখ হাসিনাকে নিয়ে নিজের লেখা কবিতা আবৃতি করে উপস্থিত সকলকে মুগ্ধতার আবেশে ভরিয়ে তোলেন হেমায়েতপুরের আ.হামিদ নামের এক ব্যক্তি। এ সময় খুশী হয়ে হাশেম রেজা তাকে পুরস্কৃত করেন। এরপর অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মন্ডল, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, যুবলীগ নেতা কাওছার আলী প্রমুখ। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আফসার আলী, লিয়াকত মেম্বর, সাবেক মেম্বর আ.জলিল, জসিম মেম্বর। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন আপেল উদ্দীন, ইন্নাল শেখ, সাইদুর রহমান, জীবননগর রায়পুর যুবলীগ নেতা শাহবুদ্দীন আহমেদ, স্থানীয় যুবলীগ নেতা মইদুল ইসলাম, জাহাঙ্গীর মল্লিক, মন্টু মিয়া, ডা.আমির হোসেন, ইব্রাহীম আলী, ইদ্রীস আলী, ছাত্রলীগ নেতা এইচএম হাকিম, রমিজ উদ্দীন, লিটন, বকুল, নিজাম উদ্দীন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)