অনৈতিক কাজের অভিযোগ : ফুঁসে উঠেছে এলাকাবাসী
দর্শনা অফিস: আকন্দবাড়িয়া নতুন পাড়ার আলোচিত গাঁজা ব্যাবসায়ী মহির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর প্রতিকারের দাবীতে ফুসে উঠেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নতুনপাড়ার কপিল উদ্দিনের ছেলে মহিউদ্দিন ওরফে গাঁজা মহি মাদক ব্যাবসা ও একাধিকবার একই বিধবা নারীর সাথে অনৈতিক কাজে ধরা পড়ার পরও স্থানীয় প্রশাসন ও প্রভাবশালীদের ছত্রছায়ায় রাম রাজত্ব চালিয়ে যাচ্ছে বলেও এলাকাবাসী অভিযোগ করে প্রতিকার কামনা করেছে।
জানা গেছে, আকন্দবাড়িয়া মাঠপাড়ার মৃত কাশেমের স্ত্রী রাশিদা খাতুনের (৩৫) দারিদ্রতার সুযোগে একই এলাকার নতুনপাড়ার কপিল উদ্দিনের ছেলে মহি উদ্দিন ওরফে গাঁজা মহির দীর্ঘদিন ধরে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে। এরই একপর্যায়ে তাদের দু’জনের ভিতরে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। বিধবা নারীর ২টি সন্তান বড় ছেলে রাজিব (২৩) ও ছোট ছেলে সজিব (১৬) রয়েছে।
ছোট ছেলে সজিব বলে, এর আগে অনেকবার আমি নিজেই আমার মা’সহ তাকে অনৈতিক কাজের সময় ধরেছি। মহিকে নিষেধ করেছি ও আমার মা’কে বুঝিয়েছি কিন্তু কোন লাভ হয়নি। এ কারনে আমার মামারা আমাদের বাড়ি ঘর ভেঙ্গে দিয়ে তুলে দিয়েছে। এখন পাশের একটি ফাকা জায়গাই আমি ও আমার মা বসবাস করছি। তারপরও মহি আবার আমাদের বাড়িতে এসে একই ঘটনার সময় আমার হাতে ধরা পড়ে। পরবর্তিতে আমাকে মারধর করে দরজা ভেঙ্গে পালিয়ে যায়। এমতাবস্থায় আমি আমার বড় ভাই রাজিব ঢাকায় থাকে তাকে খবর দিই এবং গ্রামের মন্ডল ও মহির বাড়িতে অভিযোগ দিয়ে আসি। এসময় গ্রামের লোক ও মহির পরিবারের লোকেরা সালিশ বসিয়ে বিষয়টি সমাধান করার কথা বলে। আজ ১০দিন পার হয়ে গেলেও এখনও এর কোন সমাধান পায়নি বিধবার সন্তান রাজিব ও সজিব। এছাড়া গ্রামবাসী জানায় অসহায় পরিবারের দুটি ছোট ছেলে রাজিব ও সজিব এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসনের দৃষ্টি কামনা করছে এলাকার সুধীমহল। এবিষয়ে মহির সাথে কথা বলতে গেলে সে মোবাইল ফোন রিসিভ করেনি।
