ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

আপলোড তারিখঃ 2018-02-03 ইং
ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ইসলামপাড়া স্পোটিং ক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরতলীর ইসলামপাড়া স্পোটিং ক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার সময় ইসলামপাড়া বটলতা সংলগ্ন মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইসলামপাড়া স্পোটিং ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. গোলাম মোস্তফা শেখ মাস্তার, ফেন্ডস ডেভেলপমেন্ট এ্যসোসিয়েশনের সভাপতি ও চুয়াডাঙ্গা প্রবীণবন্ধু সংগঠনের পরিচালক মো. সাইদুর রহমান, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জিনারুল ইসলাম মালিক। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)