নাটুদাহ বোয়ালমারীর মাদ্রাসায় ছাত্র ৫দিন যাবত নিখোঁজ : জিডি

আপলোড তারিখঃ 2018-02-03 ইং
নাটুদাহ বোয়ালমারীর মাদ্রাসায় ছাত্র ৫দিন যাবত নিখোঁজ : জিডি ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের বোয়ালমারী গ্রামের বকুলের ছেলে জুড়ানপুর কওমী মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র মোস্তাকিন (১২) ৫দিন পূর্বে গত সোমবার বাড়ী থেকে মাদ্রাসা যাবার নাম করে বের হয়। মোস্তাকিন মাদ্রাসায় যায়নি এমন খবর পরিবার জানতে পেরে তার বন্ধু বান্ধবসহ বিভিন্ন জায়গায় সন্ধান করেও তার কোন খোঁজ না পেয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছে তাঁর পরিবার। মোস্তাকিনের বাবা জানান, হারিয়ে গেছে নাকি আত্মগোপন না অপহরণ বুঝতে পারছি না। তিনি আরো জানান তাঁর ছেলের গায়ের রং শ্যামলা মুখমন্ডর লম্বাটে তার পরনে পাঞ্জাবী ও পায়জামা ছিল। তার কোন সন্ধান পেলে ০১৮৩৯-৩৭৪৩৩৫ নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)