ছবির ক্যাপশন:
সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
১ম দিনের পরীক্ষায় চুয়াডাঙ্গায় ৫৪ মেহেরপুরে ৪৫ জন অনুপস্থিত
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দেশব্যাপী একযোগে শুরু হয় এ পরীক্ষা। গতকাল প্রথম দিন এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ের পরীক্ষা এবং দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর ১০টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন। সারাদেশে মোট ৩ হাজার ৪১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার ২৮ কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়। এ বছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৫০৫ জন। ১ম দিনের পরীক্ষায় এসএসসি (সাধারণ) ১৭টি কেন্দ্রে বাংলা বিষয়ে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৯ জন (ছাত্র ১৩ ও ছাত্রী ২৬)। এসএসসি (ভোকেশনাল) ৬টি কেন্দ্রে বাংলা-২ বিষয়ে ৪জন ছাত্র অনুপস্থিত ছিল এবং দাখিল পরীক্ষায় ৫টি কেন্দ্রে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে ১১জন অনুপস্থিত ছিল (ছাত্র ৪ ও ছাত্রী ৩)। বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এ সময় জেলা প্রশাসক বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষার লক্ষ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’ এদিকে সারাদেশের ন্যায় যশোর বোর্ডের অধীনে এসএসসি, কারীগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় চুয়াডাঙ্গা জেলায়ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, সারা দেশের ন্যায় আলমডাঙ্গায় শান্তিপুর্ণভাবে এসএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৪৩ জন। বাংলা ১ম পত্রে অংশ নিয়েছে ৭৭৫ জন আর ২ জন অনুপস্থিত। হলসুপারের দায়িত্বে আছে হারদী মীর শামসুদ্দীন আহাম্মেদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সাগর, কেন্দ্র সচিব আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান। আলমডাঙ্গা বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট ৯০৯ জন পরীক্ষার্থী এর মধ্যে অনুপস্থিত ২জন। হলসুপারের দায়িত্বে আছেন বেলগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, কেন্দ্র সচিব আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান। মুন্সীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪০৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে এদের মধ্যে ১জন অনুপস্থিত। মুন্সীগঞ্জ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ১জন অনুপস্থিত। এখানে চুয়াডাঙ্গা থেকে সার্বক্ষনিক চৌধুরী মোস্তাফিজুর রহমান নির্বাহী ম্যাজিষ্টেট সার্বক্ষনিক দায়িত্ব পালন করেছেন। হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৭৮ জন পরীক্ষার্থী অংশ নেয় এছাড়াও হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজে ৩৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এখানে চুয়াডাঙ্গা থেকে ¯িœগ্ধা দাস নির্বাহী ম্যাজিষ্টেট সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন। আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলেয়া মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩১৫ জন এর মধ্যে অনুপস্থিত ২ জন। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, বালিকা বিদ্যালয় কেন্দ্র ও আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলেয়া মাদ্রাসা কেন্দ্র ৩টি কেন্দ্রেই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) সিমা শারমিন সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন। এছাড়াও পাইলট কেন্দ্রে সার্বক্ষনিক সমাজ সেবা অফিসার আবু তালেব দায়িত্ব পালন করেন, আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলেয়া মাদ্রাসা কেন্দ্রে উপজেলা নির্বাচন অফিসার আবু আনসার ও আলমডাঙ্গা বালিকা বিদ্যালয় কেন্দ্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন।
জীবননগর অফিস জানিয়েছে, সারাদেশের ন্যায় জীবননগর উপজেলায় ৮টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রধম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার একযোগে জীবননগর উপজেলায় ৮টি কেন্দ্রে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ে ৩৪৫জন পরীক্ষার্থীর মধ্যে একজনের বাল্য বিবাহ হওয়ার কারনে সেখানে ৩৪৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। একই ভাবে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ৫৬১জন পরীক্ষার্থীর মধ্যে দুই জনের অকালমৃত্যু ও একজনের বাল্য বিবাহের কারনে ৫৫৮জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। ভোকেশনালে ২১১জন, জীবননগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোকেশনালে ২১৯জন, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২৮৬জন, উথলী মাধ্যমিক বিদ্যালয়ে ২৪৮জন, আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৪৬৬জন এবং জীবননগর উপজেলা আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষায় ২৮৮জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। ৮টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ২হাজার ৩৩৬জন পরীক্ষার্থীর মধ্যে ২হাজার ৩৩২জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। এদিকে পরীক্ষার শুরু হওয়ার পর থেকে উপজেলার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা।
মেহেরপুর অফিস জানিয়েছে, প্রথম দিনে মেহেরপুরে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রথম দিনে জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করে ৮৪৮১ জন এবং অনুপস্থিত ছিলো ৪৫ জন পরীক্ষার্থী। এবছর প্রথম দিনে এসএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থী ছিল ৮৫২৬ জন। মেহেরপুর জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, প্রথম দিনে জেলায় এসএসসি পরীক্ষার্থী ছিল ৭০৮০ জন। এদের মধ্যে উপস্থিত হয় ৭০৫৫ জন। অনুপস্থিত রয়েছে ২৫ জন। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৮৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯০ জন অংশগ্রহণ করে এবং অনুপস্থিত থাকে ৮জন। এছাড়া দাখিল পরীক্ষায় মোট ৫৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩৬ জন অংশ গ্রহণ করে। অনুপস্থিত ছিল ১২জন।
মুজিবনগর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ১ম দিনের বাংলা ১ম পরীক্ষায় ১২৪৩ জন পরীক্ষার্থী মধ্যে ১২৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে এবং ৫জন অনুপস্থিত আছে বলে জানিয়েছেন কেন্দ্র সচিব মুজিবনগর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম। এবার ভোকেশনাল পরিক্ষার্থী ১৫০জন বলে জানিয়েছেন ভোকেশনাল কেন্দ্র সচিব দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেয়ামত আলি। সারা দেশের ন্যায় মুজিবনগর উপজেলায় বৃহস্পতিবার সকালে উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয় এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১৬টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশগ্রহনে ১০টার সময় উপজেলার ১টি মূল কেন্দ্র ১টি ভেন্যু কেন্দ্রে ২৮টি রুমে একযোগে পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে বাংলা ১ম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে ৫জন ছাত্রী অনুপস্থিত ছিল বলে জানা গেছে। পরিক্ষা কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি করে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কেন্দ্র পরিদর্শকের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ দায়িত্ব পালন করছেন। সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার নাহিদা আক্তার, এসিল্যান্ড মেসবাহ উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনসহ কর্মকর্তাবৃন্দ। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সম¯ Íকিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া মুজিবনগর উপজেলার একমাত্র কেন্দ্র মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যলয়ে ১৫০ জন ভোকেশনাল পরীক্ষার্থী রয়েছে। প্রথম দিনের পরিক্ষায় ৩টি কক্ষে ১৫০ জন পরিক্ষার্থীর মধ্যে ১৫০ জনই পরিক্ষার্থী অংশগ্রহন করে কোন অনুপস্থিত ছিলনা। মুজিবনগর উপজেলায় এসএসসি ও সমমানের ১ম দিনের পরীক্ষা সুন্দর পরিবেশে সুষ্ঠভাবে সম্পর্ণ হয়েছে কোন বহিস্কার হয়নি বলে জানান কেন্দ্র সচিব।
গাংনী অফিস জানিয়েছে, সারা দেশের ন্যায় গাংনীতে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় গাংনীতে ২ হাজার ২৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার ৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি করে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কেন্দ্র পরিদর্শকের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ দায়িত্ব পালন করছেন। সকালে উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। মেহেরপুর ও চুয়াডাঙ্গা আসনের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু ও জেলা প্রশাসক পরিমল সিংহ সকালে উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথসহ সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তবৃন্দ।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী পরিক্ষায় অংশগ্রহন করে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার সময় সারাদেশের ন্যায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রে মোট ৭১৭ জন ছাত্র-ছাত্রী পরিক্ষায় অংশগ্রহন করে। সুষ্ট সুন্দর পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান পরিক্ষার্থীরা। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পরিক্ষা গ্রহন শেষ হয়েছে বলে জানান আমঝুপি পরিক্ষার কেন্দ্র হল সুপার সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ মোহাম্মদ রুমি।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সারা দেশের ন্যায় মহেশপুরে এসএসসি ও সমমান পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরিক্ষায় শ্যামকুড় কেন্দ্রে পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট ৬৯৮জন পরীক্ষার্থী এদের মধ্যে ৩জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। যার মধ্যে ৩৭৬জন ছাত্র ও ৩২২জন ছাত্রী অংশগ্রহন করে। শ্যামকুড় পরীক্ষা কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করেন শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনারুল ইসলাম ও কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম। কেন্দ্র সচিব রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগীতা পেয়েছি।
