ফুটবলে আমরা পিছিয়ে; আমাদের পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে- হুইপ ছেলুন এমপি

আপলোড তারিখঃ 2018-02-01 ইং
ফুটবলে আমরা পিছিয়ে; আমাদের পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে- হুইপ ছেলুন এমপি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সরকারি কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনকালে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি ফুটবলে আমরা পিছিয়ে; আমাদের পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার অনুশীলন করতে হবে, আমরা ক্রিকেটে বিশ্বের মানচিত্রে একটা জায়গা করে নিতে পেরেছি, কিন্তু ফুটবলে আমরা পিছিয়ে আছি, একসময় কোলকাতা ফার্স্ট ডিভিশন লীগে আমাদের চুয়াডাঙ্গার খেলোয়াড়রা ভাল করেছিল। সেখানে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, বর্তমানে আমাদের মাঝ থেকে ফুটবল খেলা হারিয়ে যাচ্ছে। আমাদের পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। উপরোক্ত কথাগুলো বলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি আরও বলেন, সকলের দেশের প্রতি আন্তরিক হতে হবে, দেশের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, দেশের প্রতি আনুগত্য থাকতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের তাকে সার্বিক সহযোগিতা করতে হবে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সহ-সভাপতি খুস্তার জামিলও মাসুদুজ্জামান বিশ্বাস লিটু। এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদ প্রামানিক, শিক্ষক পরিষদের সম্পাদক দেলোয়ার হোসেন ও আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক মোহাম্মদ রুহুল আমিন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সেক্রেটারি জানিফ, সহসভাপতি শাহাবুল হক এবং আশিক ইকবাল স্বপন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় ব্যবস্থাপনা বিভাগ ২-০ গোলে ইতিহাস বিভাগকে পরাজিত করে। টুর্ণামেন্টে ১৫ টি দলের খেলোয়াররা তাদের ক্রিড়া নৈপুণ্য প্রদর্শন করবেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক সহ-সভাপতি মকসেদুল হাসান, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সাবেক সদস্য খালিদ মাহামুদ, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)