ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার সেরা ২০ কৃতি শিক্ষাথীকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এমপি টগর
বাল্যবিয়ে বন্ধ করে ছেলেমেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে
দামুড়হুদা অফিস: দামুড়হুদায় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনি-২০১৭’র পরীক্ষায় উপজেলায় সেরা কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত তহবিল থেকে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই ক্রেষ্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা কৃষি অফিসার সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যাক্ষ কামাল উদ্দীন, উপজেলা মৎস অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী।
প্রধান অতিথি হাজী আলী আজগার টগর এমপি বলেন, বর্তমান বিশ্বে আজ আর ছেলে-মেয়েকে আলাদা করে দেখার সুযোগ নেই। ছেলেদের সাথে পাল্লা দিয়ে সমাজের প্রতিটাক্ষেত্রে মেয়েরাও এগিয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের শিক্ষায় বড় ভুমিকা রাখেন একজন মা। একজন সচেতন বা শিক্ষিত মাই পারে ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষত করতে। তাই মেয়েদের বাল্যবিয়ে বন্ধ করে শিক্ষিত করে তুলতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে এমপি বলেন, ছেলে মেয়েকে বাল্য বিয়ে দিয়ে আমরা শুধু তাদের জীবনটাই নষ্ট করছি না, আগামীর ভবিষ্যত প্রজন্মকেউ নষ্ট করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মেয়েদের শিক্ষাকে সবোর্চ্চ প্রাধান্য দিয়েছে। মেয়েদের শুধু ফ্রি পড়ানো হচ্ছেনা, তাদেরকে উপবৃত্তির মাধ্যমে টাকাও দিচ্ছেন। বাল্যবিয়ের ফলে মা-বাবা যেমন শিক্ষার আলো থেকে বঞ্চিত হলো, তেমনই তাদের সন্তানরাও সুশিক্ষা থেকে বঞ্চিত হবে। তাই বাল্যবিয়ে বন্ধ করে সন্তানদের লেখা পড়া শেখাতে হবে। একটি মেয়ে যদি শিক্ষিত হয় তাহলে আগামীদিন সমাজ পরিবার সন্তান একজন সচেতন শিক্ষিত মা পাবে। প্রধান অতিথি শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, আপনারা ছাত্র-ছাত্রীদের সাথে পিতা মাতা সুলভ আচরন করবেন। কোন শিক্ষক যেন কোমলমতি শিশু শিক্ষার্থিদের আতঙ্কের কারণ না হয়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল হোসেন, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক, এস এম জাকারিয়া আলম, জুড়ানপুর ইউপি চেয়ারম্যন সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান শাহা ইনামুল করিম ইনু, হাউলি ইউপি চেয়ারম্যান মাহাম্মদ আলী শাহা মিন্টু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সহিদুল ইসলাম। সহকারী শিক্ষা অফিসার আশরাফুল, আবিদ আজাদ, এ এস এম তাজকির আহাম্মেদ, শাহারিয়ার কবিরসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীদের অভিভাবকগন।
আলোচনা অনুষ্ঠান শেষে ২১জন কৃতি শিক্ষাথীর কাতে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি হাজী আলী আজগার টগর এমপি। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালাম।
