ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
রায় নিয়ে জামাত-বিএনপি অরাজকতা সৃষ্টি করলে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলনু এমপি।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- জাতির জনক বঙ্গবন্ধু নেই কিন্তু তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। সাংবাদিকরা লিখছে- ‘আওয়ামী লীগের ইমেজ বাড়েনি, ইমেজ বেড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার’ কথাটা ঠিকই বলেছেন। তবে দলের ইমেজ না বাড়লে দলের প্রধানের ইমেজ বেড়েছে, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের ইমেজ বৃদ্ধি করবো। হুইপ ছেলুন জোয়ার্দ্দার বলেন- এখন ছাত্র ও যুবকদের হাতে দলের দায়িত্ব ছেড়ে দিতে হবে। তাহলে সঠিকভাবে তাদের নেতৃত্বে দল শক্তিশালী হবে। আগামী ৮ ফেব্রুয়ারী রায়কে কেন্দ্র করে বিরোধী দল ঘোলাজলে মাছ শিকার করতে চাচ্ছে। তারা নাকি দেশ অচল করে দেবে। আপনারা প্রস্তুত থাকবেন জামাত বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করলে তাদের দাতভাঙ্গা জবাব দিতে হবে। দলকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খোস্তার জামিল, প্রশান্ত অধিকারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ^াস, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, আলম হোসেন, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম ইউপি, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম।
জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খানে উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মন্ডল, আমিরুল ইসলাম মন্টু, আবু সাইদ পিন্টু, সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা খবির উদ্দিন, রাহাব আলী, সমির কুমার কুন্ডু, পরিমল কুমার কালু ঘোষ, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা সিরাজ, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর আব্দুল গাফ্ফার, মতিয়ার রহমান ফারুক, পিন্টু, কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম, পৌর সভাপতি নয়ন সরকার, নাহিদ হাসান তমাল প্রমুখ।
