চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

আপলোড তারিখঃ 2018-02-01 ইং
চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার বেগমপুরে পুরুষাঙ্গ কেটে দেয়ার ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরে আক্তার নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেয়ার অভিযোগে ঘটনায় অভিযুক্ত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় উল্লেখিত অভিযুক্ত ব্যক্তিরা হলো- সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর কুমিল্লাপাড়ার লাল মিয়া মিজির ছেলে মো. মোয়াজ্জেম (৩২), বেগমপুর কলোনী পাড়ার মো. কামাল হোসেনের ছেলে রুস্তম আলী (৩১), একই গ্রামের সামসুল হকের ছেলে আশরাফুল ইসলাম (২৯) এবং আশাদুল ইসলামের ছেলে নাসিম (৩০)। গতকাল বৃহস্পতিবার আক্তার হোসেন বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করে। মামলা সুত্রে জানা যায়, জমি না কেনায় অভিযুক্তরা রাগান্বিত্ব হয়ে আক্তার হোসেনের ছোট ভাই মোক্তার হোসেনকে খুন ও বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দিয়ে আসছিলো। এরই জের ধরে গত বুধবার অভিযুক্তরা মোক্তারের জমির ভুট্রা গাছ কেটে ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। বিকালে বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়িভাবে আঘাত করে গুরুতরভাবে আঘাত করে। একই দিন আক্তার হোসেন গ্রামের নোশিম আলীর চায়ের দোকানে বসে থাকা অবস্থায় অভিযুক্তরা তাকে ধরে ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেয়। এতে স্থানীয়া রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)