আজিজুর রহমান আজু আর নেই : আজ দাফন

আপলোড তারিখঃ 2018-02-01 ইং
আজিজুর রহমান আজু আর নেই : আজ দাফন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জ্বীনতলা মল্লিকপাড়ার রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব আজিজুর রহমান আজু আর নেই : আজ দাফন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বীনতলা মল্লিকপাড়ার বিশিষ্ট ঠিকাদার রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব আজিজুর রহমান আজু আর নেই (ইন্নালিল্লাহি........রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। সে জ্বীনতলা মল্লিকপাড়ার মৃত জহির উদ্দীন মন্ডলের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তার নিজ বাসভবনে শেষ নি:শ্বাষ ত্যাগ করেন। জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার এশার নামাজের পড়ে হঠাৎ করেই তিনি বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন। একই সাথে শরীরের ভিতর হাল্কা যন্ত্রণা শুরু হলে তাঁর বড় ছেলে রাব্বী তার পিতা আজুকে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। তার মৃত্যুতে আপনজনদের কান্নায় এলাকা শোকে স্তব্ধ হয়ে উঠে। চারিদিকে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফ, উদ্দীপন ক্লাবের সত্বাধিকারী চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন প্রমুখ। কর্মজীবনে তিনি ঠিকাদার এবং রাজনৈতিক জীবনে তিনি সাবেক জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এছাড়াও তিনি সাবেক জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক, জেলা বণিক সমিতির পরিচালক এবং উদ্দীপন ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আজ শুক্রবার বাদ জুম্মা তার নামাজের জানাযা শেষে পুরাতন গোরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে জানাযা ও দাফনকার্যের সময় পরিবর্তিত হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)