মালবাহী ট্রাক উল্টে মাইক্রোবাসের উপরে : অল্পের জন্য চালকের প্রাণে রক্ষা

আপলোড তারিখঃ 2018-02-01 ইং
মালবাহী ট্রাক উল্টে মাইক্রোবাসের উপরে : অল্পের জন্য চালকের প্রাণে রক্ষা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌরসভার সামনে খাদে চাকা পড়ে মালবাহী ট্রাক উল্টে মাইক্রোবাসের উপরে : অল্পের জন্য চালকের প্রাণে রক্ষা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার সামনে একটি মালবাহী ট্রাক ডিজিটাল রোডের খাদে চাকা পড়ে উল্টে পড়েছে মাইক্রোবাসের উপর। অল্পের জন্য প্রানে রক্ষা পেয়েছে মাইক্রো চালক দিপু। তবে এঘটনাই কোন হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯টার দিকে এঘটনা ঘটে। জানা গেছে, গতকাল সকালে গমের ভূষি বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-১৬২৬) সরোজগঞ্জ থেকে দর্শনায় যাচ্ছিল। পৌরসভার সামনে রাস্তা খারাপ হওয়ায় ট্রাক চালক ডান পাশ দিয়ে বড় বাজারের দিকে যাওয়ার সময় খাদে চাকা পড়ে যায়। এসময় একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো- ১৪-৭৯৩৭) পৌরসভা পাশের গলি থেকে দৌলতদিয়াড়ের উদ্দেশ্য যাচ্ছিল। ট্রাকটি মাইক্রোবাসের উপরে হেলে পড়ে। পরে মাইক্রো চালক গাড়ি থেকে দ্রুত বের হয়ে যায় এবং প্রানে রক্ষা পাই। ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত চালকের নাম ফারুক হোসেন এবং মাইক্রোটির মালিক চুয়াডাঙ্গা গুলশানপাড়ার অমিত হাসান রবিন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)