রোজমেরী রানা’র ইন্তেকাল : ব্যবসায়ীদের শোক : আজ দাফন

আপলোড তারিখঃ 2018-02-01 ইং
রোজমেরী রানা’র ইন্তেকাল : ব্যবসায়ীদের শোক : আজ দাফন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক রোজমেরী রানা’র ইন্তেকাল : ব্যবসায়ীদের শোক : আজ দাফন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক, আরএম ডিস ক্যাবল নেটওয়ার্কের স্বত্তাধিকারী, রোজমেরী ভিডিও’র পরিচালক জিয়াউদ্দীন মালিক রানা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে..........রাজেউন)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে একাডেমি মোড় সংলগ্ন মোহাম্মদী শপিং কমপ্লেক্সে ব্যবসায়ীদের সাথে আলোচনা সভা চলাকালে আকস্মিক বুকে ব্যাথা অনুভব করেন তিনি। এ সময় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ব্যবসায়ী-সহকর্মী ও শুভাকাঙ্খীসহ অসংখ্যা গুণাগ্রাহী রেখে গেছেন। রোজমেরী রানা নামে শহরের অতিপরিচিত মুখ জিয়াউদ্দীন মালিক রানা চুয়াডাঙ্গা ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার মৃত আফজাল উদ্দীন মালিকের ছোট ছেলে। সৃজনশীল এ ব্যবসায়ী নেতার অকাল প্রয়ানে শোক নেমে আসে ব্যবসায়ীসহ সর্ব মহলে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে আজ শুক্রবার একদিনের কর্মবিরতি পালন করবে সমবায় নিউ মার্কেট ব্যবসায়ীরা। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আজ শুক্রবার বাদ আসর রেলবাজার আলিয়া মাদ্রাসায় নামাযে জানাযা শেষে জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হবে। এদিকে, তাঁর মৃত্যুর খবর পেয়ে ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকসহ বিভিন্ন মহলের মানুষ তাকে শেষবারের মত এক নজর দেখতে মরহুমের বাসভবনে যান। এসময় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে গভীর শোক প্রকাশসহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে প্রকাশ করেন ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)