ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-৬ বিজিবির অভিযানে দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রাম থেকে ২টি ভারতীয় গরু আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ গরু দু’টিকে আটক করা হয়। জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোজদার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের মধ্যপাড়া থেকে দু’টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। এ ব্যাপারে উপজেলার কামারপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে মো. হারুন মিয় কে (২৬) পলাতক আসামী করে হাবিলদার মো. মোজদার আলী বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছে। আটককৃত গরু কাষ্টমস অফিসে জমা করা হয়েছে বলে জানা গেছে।
