ছবির ক্যাপশন:
দামুড়হুদার মদনায় সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি টগর
মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই
ওয়াসিম রয়েল: দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসুচির আওতায় দিনব্যাপী সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে মদনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এএসএম জাকারিয়া আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি বলেন- মাদকমুক্ত যুবসমাজ গড়তে ক্রীড়া ও সাংস্কিৃতিক চর্চার কোন বিকল্প নেয়। তিনি আরও বলেন- বর্তমান সরকার খেলাধুলার প্রতি বেশ আস্থাশীল। যে কারনে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বরকত আলী, সাধারন সম্পাদক মুনতাজ হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী আনিছুর রহমান, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার তমসের আলী, ইউপি সদস্য খাইরুল বাসার। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সভাপতি সাইফুল আলম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের রেবেকা সুলতানা, শাহিনা আছাদ, লাইজু, লাল্টু, জাকির, আবু বকর প্রমুখ। অনুষ্ঠানটি সার্বক্ষানিক পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী আনিছুর রহমান। আলোচনা শেষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী পারকৃষ্ণপুর একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয়া হয়।
