ছবির ক্যাপশন:
জীবননগরের রায়পুরের পথসভায় মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা
নেতা দেখে নয়, উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিন
নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার রায়পুর বাজারে পথসভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক হাশেম রেজা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় রায়পুর বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা শ্রী স্বপন কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন হাশেম রেজা। এ সময় তিনি বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ এলাকার কোন নেতাকে দেখে নয় উন্নয়ন ও সৌভাগ্যের প্রতীক এবং জাতীর জনক বঙ্গবন্ধুর রেখে যাওয়া নৌকায় ভোট দিবেন। নৌকার দক্ষ কান্ডারী জননেত্রী শেখ হাসিনার সরকারের জয়যাত্রা অব্যাহত রাখতে, সকল অপশক্তির মোকাবেলা করতে এবং ২০২১ সালের ভিশন বাস্তবায়নে সকল ভেদাভেদ আর লবিং-গ্রুপিং ভূলে নৌকাকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোন বিকল্প নেই। পথসভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন দামুড়হুদার হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, রায়পুরের বিশিষ্ঠ ব্যবসায়ী মোহাম্মদ আলী, তরিকুল ইসলাম, জীবননগর উপজেলা যুবলীগের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম মিন্টু, যুবলীগ নেতা মনিরুল ইসলাম, কবির হোসেন, যুবলীগ নেতা রফিকুল, জাফর, মুছাদ্দেক হোসেন, ছাত্রলীগ এইচএম হাকিম প্রমুখ। হাশেম রেজা এদিন জনসভার আগে-পরে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং জীবননগর উপজেলার রায়পুর হুদাপাড়া মসজিদে নগদ টাকা অনুদান প্রদান করেন।
